Main Menu

সিলেটে ছাত্রলীগের হামলায় ২ সেলুন কর্মচারী আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বাগবাড়িস্থ শামীমাবাদে ছাত্রলীগের হামলায় দুই সেলুন কর্মচারী মারাত্মক আহত হয়েছেন।
আহতরা হলেন চয়ন চন্দ শিল ও হৃদয় বিশ্বাস। তাদের দুজনকেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শামীমবাদের কানিশাইল রোডস্থ হৃদয় হেয়ার কাট সেলুনে শনিবার দুপুরে চুল কাটতে যান ছাত্রলীগ নেতা রুবেল মিয়া। এ সময় আরো দুই কাস্টমার অপেক্ষায় ছিলেন। কিন্তু রুবেল তাদের রেখে তার চুল আগে কেটে দেওয়ার জন্য বলেন। এসময় সেলুনের কর্মচারী হৃদয় ও চয়ন বলেন, চুল কাটলে টাকা দিতে হবে। এতে ক্ষিপ্ত হয়ে চলে যান রুবেল। এর কিছু সময় পর মুনিম আহমদসহ ৮-১০ জনের একটি গ্রুপ নিয়ে এসে চয়ন ও হৃদয়ের উপর হামলা চালান রুবেল। এতে চয়ন ও হৃদয় আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

Share





Related News

Comments are Closed