Main Menu

তাজ রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিলেটে জাপার মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার আহবায়ক এটিইউ তাজ রহমানের বিরুদ্ধে জাপা নেতা, সংসদ সদস্য সেলিম উদ্দিনের দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রযুক্তি আইনের মামলার প্রতিবাদে সিলেট নগরীতে প্রতিবাদ মিছিল ও সভা করেছে সিলেট জেলা জাতীয় পার্টি এবং আঙ্গ সংগঠন। শনিবার বেলা ২টায় নগরীর সুরমা মার্কেট থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা শহিদমিনারে সভায় মিলিত হন।
জেলা জাপার যুগ্ম আহবায়ক বশির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দিন খালেদ।
জেলা ছাত্র সমাজের সদস্য সচিব আল আমিনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, সেলিম উদ্দিন দলের গুরুত্বপূর্ণ পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। আর এটিইউ তাজ রহমান যখন দলের জন্য নিবেদিত কাজ করে জেলার আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য হয়েছেন তখন থেকেই সেলিম উদ্দিন তাঁর ক্ষতি করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। বক্তারা তাজ রহমানকে জাপার নিবেদিন নেতা এবং সেলিম উদ্দিনকে দল ধ্বংসকারী হিসেবে মন্তব্য করেন। তাঁরা বলেন, সেলিম উদ্দিন দলের কর্মী বান্ধব নেতা নন। তিনি দলের দুশমন। এমন ষড়যন্ত্রকারী নেতাকে অভিলম্বে জাপা থেকে বহিষ্কার করার জন্য জাপা চেয়ারম্যান এরশাদের প্রতি আহবান জানান তাঁরা। একই সাথে তাজ রহমানের বিরুদ্ধে দায়ের করা সাজান মামলা প্রত্যাহার না করলে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে তীব্র আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, জেলা জাপার সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, যুগ্ম আহবায়ক মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমার চৌধুরী, মো. বশির উদ্দিন, সুহেল আহমদ, আলতাফ হোসেন সেচ্ছাসেবক পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক আবু ফরহাদ, যুগ্ম আহবায়ক ফারুফ আহমদ তালুকদার সদস্য সচিব আবুল কালাম তাপাদার, জয়নুল আবেদীন, সেচ্ছাসেবক পার্টির সদস্য জুবের আহমদ, আবদাল হোসেন শাহজান, মাহমুদুল আম্বীয়া, মামুনুর রশিদ, আরিফ হোসেন, রুবেল আহমদ, দোলোয়ার হোসেন, জীবন আহমদ, সুমন আহমদ, লিটন, কিবরিয়া, সুহেল, ছাত্র সমাজের সদস্য ফয়সল আহমদ, আব্দুস ছামাদ, স্বপন, আলী আকবর, সাহেদ আহমদ, রাজু আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed