Main Menu

লালমনিরহাটে সেপ্টিক ট্যাঙ্কে পড়ে ২জনের মৃত্যু

সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চৌধুরীর হাট এলাকায় শনিবার (২৭ মে) বেলা ১১টার দিকে জামিরবাড়ী বড় মসজিদের সেপ্টিক ট্যাঙ্কে পড়ে দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার জামিরবাড়ি এলাকার রমজান আলীর পুত্র লিয়াকত হোসেন (৩৯) ও পার্শ্ববর্তী নোহালী এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র আনারুল হক (৪৩)।
জানা যায়, জামিরবাড়ি বড় মসজিদের সেপ্টিক ট্যাঙ্ক মেরামতের কাজ করছিলেন ওই দুই জন। হঠাৎ সেপ্টিক ট্যাঙ্কের নিচে পড়ে যান লিয়াকত হোসেন। তাকে উদ্ধার করতে গিয়ে আনারুলও নিচে পড়ে গিয়ে নিহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed