Main Menu

মূর্তি অপসারণ করায় সিলেটে হেফাজতের মিষ্টি বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী সহ দেশের শীর্ষ উলামায়ে মাশায়েখদের দীর্ঘ দিনের দাবী গ্রিক দেবীর মূর্তি অপসারণ করায় ২৬ মে শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন তৃণমূল হেফাজত নেতৃবৃন্দ ।
মিষ্টি বিতরণকালে মুসল্লিদের উদ্দেশ্যে তৃণমূল হেফাজতের সিলেটের আহবায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী বলেন, আমাদের দীর্ঘদিনের দাবী দেরীতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। প্রধানমন্ত্রী তার প্রতিশ্রæতি বাস্তবায়ন করায় দেশের আলেম উলামা সহ ধর্মপ্রাণ মুসলমানগণ আনন্দিত ও গর্ববোধ করছেন। ভবিষ্যতে যাতে কোন গোষ্ঠী ধর্মীয় মূল্যবোধে আঘাত করতে না পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী সর্তক দৃষ্টি রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মাওলানা শাহবাগী বলেন, মূর্তি অপসরণ প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা দেশ ও জাতির কল্যাণে হেফাজত ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল হেফাজত সিলেট মহানগর আহবায়ক হাফিজ শাব্বির আহমদ রাজী, যুগ্ম আহবায়ক মাওলানা এনামূল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ আরিফ রব্বানী, সাজ্জাত হোসেন রুমন, কারী আব্দুর রহিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed