Main Menu

গোয়াইনঘাটে বিদুৎস্পৃষ্টে নানা-নাতির মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের তুরুকভাগ গ্রামে বিদুৎস্পৃষ্টে নানা ও নাতির মুত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল সোয়া ১১টায় নিজ বাড়ির সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নানা মাওলানা ফখর উদ্দিন (৬০) ও নাতি মিজান আহমদ (১৪)।
মিজান পার্শ্ববর্তী পেকেরখাল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। সে নানা বাড়ি বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্র জানায়, ফখর উদ্দিনের বাড়িতে বেড়াতে আসা নাতিতে নিয়ে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গ্রামের রাস্তায় পৌছাতে জমির আইল ব্যবহার করেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতের ঝড়ে বাড়ির সামনের বিদুৎ লাইনের তার জমিতে পড়ে যায়। সেই তারের বিদুৎ জমির পানিতে ছড়িয়ে পড়ে। নানা-নাতি সেই পানির বিদুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন নানা ও নাতির করুণ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed