মিস্ত্রীর হাত ধরে স্ত্রীর পলায়ন ; অভিমানে স্বামীর আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে এক মিস্ত্রীর হাত ধরে স্ত্রী পালিয়ে যাওয়ার অভিমানে আব্দুল তাহিদ (৩১)নামে এক স্বামী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার পার্শ্ববর্তী বাড়ির একটি বটগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর খাসজান গ্রামের মৃত সমশের আলীর ছেলে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, মাস খানেক পূর্বে তার বাড়িতে নতুন একটি নলকুপ স্থাপন করা হয়। আর ওই নলকুপ স্থাপনকারি এক মিস্ত্রীর সঙ্গে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক সপ্তাহ পূর্বে ওই প্রেমিকের হাত ধরে তার স্ত্রী পালিয়ে যায়। তবে ওই নলকুপ মিস্ত্রীর নাম জানা যায়নি। বুধবার অপর আরেক নলকুপ মিস্ত্রীকে সঙ্গে নিয়ে আবদুল তাহিদ তার স্ত্রীকে বাড়িতে ফেরত আনতে যায়। কিন্তু স্ত্রী ফিরে না আসায় অভিমানে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক কল্লোল গোস্বামী।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed