Main Menu

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা সেন্ট্রাল হাসপাতালে হামলা ভাংচুর ও চিকিৎসকদের লাঞ্চিত করার প্রতিবাদে কেন্দ্রীয় বিএমএর’ আহবানে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার সিলেটেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তাবৃন্দ। মানববন্ধন চলাকালে বক্তারা এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিএমএর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুসারে গত রোববার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ শাহ্ আব্দুল আহাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: রেজাউল করিম, অধ্যাপক ডা: এম এ মতিন, অধ্যাপক ডা: মোঃ আমজাদ হোসন খান, অধ্যাপক ডা: মো: শফিকুর রহমান, অধ্যাপক ডা: কে এম আকতারুজ্জামান, অধ্যাপক: ডা. শাহনেওয়াজ চৌধুরী, অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম ভ’ইয়া, ডা: দেবাশীষ পাল, ডা: মোহাইমিন সোহেল, ডা: মনোয়ারুল ইসলাম ভ’ইয়া, ডা: হোসাইন আহমদ, বি,এম এ সিলেট জেলার সমাজ কল্যান সম্পাদক ডা: হিমাংশু শেখর দাস, কেন্দ্রীয় প্রতিনিধি ডা: মোঃ ইশফাক জামান সজিবসহ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।

Share





Related News

Comments are Closed