হরিণাকুন্ডুতে নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর নামক স্থানে বুধবার নছিমন চাপায় জুনায়েদ হোসেন (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত জুনায়েদ রামনগর গ্রামের মনোহর হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন জানান, বুধবার দুপুরে হরিণাকুন্ডু থেকে নছিমনটি তৈলটুপীর দিকে যাচ্ছিল। পথে রামনগর বটতলায় পৌছালে রাস্তা পারাপারের সময় জুনায়েদ নছিমনের নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করলে বিকালে মারা যায় সে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed