দোয়ারাবাজারে বজ্রপাতে যুবক নিহত
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে শাহিদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার দেখার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদ মিয়া উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, ভোরে স্থানীয় দেখার হাওরে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করছিল শাহিদ। এ সময় আকস্মিক বজ্রপাতে আহত হয় সে। গুরুতর আহত অবস্থায় দোয়ারাবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
« ‘দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে’ (Previous News)
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed