শৈলকুপায় ৫০০ মেট্রিক টন ফুড গোডাউনের ভিত্তিপ্রস্তর স্থাপন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে: ঝিনাইদহের শৈলকুপায় ৫০০ মেট্রিক টন ফুড গোডাউন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাম্মেল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভির পারভেজ রুবেল, সেচ্ছাসেবকলীগের জুয়েল পারভেজ কর্নেল, রাজীব বাহাদুর, ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল প্রমুখ।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed