Main Menu

বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে মাশেদা বেগম (৩৫) নামের এক গৃহবধু খুন হয়েছেন। বুধবার ভোরে উপজেলা সদরের নতুন বাজারস্থ টিএন্ডটি রোডের একটি বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত হেমী বেগম উপজেলার মাদারুকা গ্রামের জিতু মিয়ার স্ত্রী। জিতু মিয়া দীর্ঘদিন ধরে স্ব-পবিারের উপজেলা সদরের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। ঘটনার পর থেকে ঘাতক স্বামী জিতু মিয়া পলাতক রয়েছে। স্বামীর দারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় গৃহবধুকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাদরুকা গ্রামের এক ছেলে সন্তানের জনক জিতু মিয়া ও তার স্ত্রী মাশেদা বেগমের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার রাতে স্বামী জিতু মিয়া তার স্ত্রী মাশেদা বেগমের সঙ্গে ঝগড়া হয়। বুধবার ভোরে আবারও জিতু মিয়া তার স্ত্রী সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জিতু মিয়া ঘরে থাকা দারালো অস্ত্র দিয়ে স্ত্রী মাশেদা বেগমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাশেদা বেগমকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বুধবার বিকেলে ঘাতক জিতু মিয়াকে জগন্নাথপুর উপজেলা সদর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জিতু মিয়া উপজেলার মাদরুকা গ্রামের ইসমাইল আলীর ছেলে। থানার এসআই বিনয় চক্রবর্তি নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, স্ত্রী হত্যাকারী স্বামী জিতু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তবে নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত জিতু মিয়াকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed