Main Menu

বিশ্বনাথে বজ্রপাতে স্কুলছাত্র সহ নিহত ২

5বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলায় লামাকাজী ইউনিয়েনের দিঘলী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার দিঘলী মাধবপুর গ্রামের শমসর নুরের পুত্র ও গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মিলন মিয়া (১৬) ও একই গ্রামের মৃত নুর মিয়ার পুত্র তিন সন্তানের জনক আকমল হোসেন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর গ্রামের মোশাহিদ আলী জানান, বুধবার ভোরে মিলন মিয়া ও আকমল হোসেন পার্শ্ববর্তি নলিয়াপুর গ্রামের জাইদরমার ডর নামক স্থানে মাছ শিকারের জন্য গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত হয়।

Share





Related News

Comments are Closed