Main Menu

সিলেট মেডিকেল ইউনিট ছাত্রদলের বিক্ষোভ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশীর প্রতিবাদে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানের উপর থেকে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে সিলেট জেলা, মহানগর ও বৃহত্তর মেডিকেল ইউনিট ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট নগরীর মেডিকেল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তালুকদার এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান আহমদ ও মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য শামীম আলীর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য রাছেল আহমদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক রাজু আহমদ, সদস্য জিয়াউর রহমান জিয়া, সুমন আহমদ, লিলু মিয়া, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক নাছিম খান, মিন্টু কর, আলমগীর হোসেন, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা এরশাদ খান, আমির আলী, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা করিম আহমদ, টিপু আহমদ, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা নয়ন আহমদ, সাদ্দাম আহমদ, মনির আহমদ, জহির আহমদ, লিটন আহমদ, এরশাদ আহমদ, রুম্মান আহমদ, জুম্মন আহমদ, কাওছার আহমদ, সুমন আহমদ, জামাল আহমদ, হামিদ গাজী, জাকির আহমদ, ছমির গাজী, ইমরান আহমদ, জাকির, সাইদুল আহমদ, দুলাল আহমদ, রাজন আহমদ, সাবুল আহমদ, ইসমাইল আহমদ, শাহ রাজ, জহুর আহমদ, আবুল আহমদ, মাসুম আহমদ, হৃদয় আহমদ, মাসুম আহমদ, মোরাদ হাসান প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তালুকদার বলেন, আওয়মী ফ্যাসিস্ট বাকশালী সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বিএনপির চেয়ারপার্সন, তিন বারের প্রধানমন্ত্রীর গুলশান রাজনৈতিক কার্যালয়ে পুলিশী তল্লাশী চালায়। এ থেকে বুঝা যাচ্ছে সরকার বিএনপিকে ভয় পায়। বিএনপির চেয়াপার্সনের ভিশন ২০৩০ দেখে আওমীলীগ বাকশালী সরকার ভয়ে বোপরোয়া হয়ে উঠেছে। সমাবেশে কার্যালয়ে তল্লাশীর তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমানের উপর থেকে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং অবিলম্বে মিথ্যে মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code