সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডে বিজয়ী শাহানুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডে সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহানুর। তালা প্রতীক নিয়ে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন এ টি এম হাসান জেবুল ও মাওলানা মোসাদ্দেক ২৩ ভোট পেয়েছেন। জেবুল বক প্রতীকে এবং মোসাদ্দেক ফ্যান প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২৩ মে) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর মদনমোহন কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।
এর আগে স্থগিত হয়ে যাওয়া এ নির্বাচনের পুণনির্ধারিত ভোটগ্রহণের তারিখ ছিল মঙ্গলবার। এ ওয়ার্ডে মোট ১২ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed