তাহিরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
তারা হলো বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের জামাল উদ্দিনের মেয়ে আরজিনা বেগম (৮) এবং ছেলে মাহফুজ আলম (৫)।
নিহত ভাই বোন লাউড়েরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কোন এক সময় শিশু দুটি পরিবারের অগোচরে বসতবাড়ির পাশে যাদুকাটা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ছোট ভাই মাহফুজ পানিতে তলিয়ে গেলে বড় বোন আরজিনা বেগম তাকে বাচাতে গিয়ে যাদুকাটা নদীর গর্ভে তলিয়ে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা অনেক খোজাখুজির পর ঘন্টা খানেক পর তাদের মরদেহ উদ্ধার করে। দুই ভাই বোনের সলিল সমাধী হওয়ায়, তাদের সহপাঠী, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাহিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) অজয় রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন ও গ্রামবাসী যাদুকাটা নদী থেকে দুই ভাই-বোনের লাশ উদ্ধার করে।
Related News
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More



Comments are Closed