সিলেট জেলা পরিষদের ৪ ওয়ার্ডের নির্বাচন আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আইনি জটিলতার কারণে স্থগিত হওয়া সিলেট জেলা পরিষদের চারটি সাধারণ ওয়ার্ডের পুরুষ সদস্য পদের নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
ওয়ার্ডগুলো হচ্ছে- ১নং ওয়ার্ড (সিটি ও সদরের আংশিক), ৩নং ওয়ার্ড (দক্ষিণ সুরমার একাংশ ও ফেঞ্চুগঞ্জ), ৯নং ওয়ার্ড (বিশ্বনাথ) এবং ১৪ নং ওয়ার্ড (কানাইঘাটের ৩টি ইউনিয়ন ও জকিগঞ্জের ৩টি ইউনিয়ন)।
ওয়ার্ড চারটির মধ্যে ১নং ওয়ার্ডে ১৩ জন, ৩নং ওয়ার্ডে সাতজন, ৯নং ওয়ার্ডে আটজন এবং ১৪ নং ওয়ার্ডে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত বছরের ২৮ ডিসেম্বর সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের আগের রাতেই পনেরটি সাধারণ ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডের পুরুষ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চারটি ওয়ার্ডের চার কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করবেন। ভোটকেন্দ্রগুলো হচ্ছে- ১নং ওয়ার্ডে মদন মোহন কলেজ। এ কেন্দ্রে সিলেট সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা পরিষদ ও এর আওতাভুক্ত জালালাবাদ, হাটখোলা, টুলটিকর, মোগলগাঁও ও কান্দিগাঁও ইউনিয়নের ভোটাররা ভোট প্রদান করবেন।
৩নং ওয়ার্ডের অর্ন্তগত দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও দাউদপুর এলাকার ভোটার, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ভোটাররা ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন।
বিশ্বনাথ সদরের রামসুন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ৯নং ওয়ার্ডের অর্ন্তগত বিশ্বনাথ উপজেলা পরিষদ, উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, অলংকারি, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।
এছাড়া ১৪নং ওয়ার্ডের অর্ন্তগত জকিগঞ্জ উপজেলার বারহাল, বীরশ্রী, খলাছড়া ইউনিয়ন পরিষদ এবং কানাইঘাট উপজেলা ও পৌরসভাসহ দক্ষিণ বাণীগ্রাম, ঝিংগাবাড়ী, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা কানাইঘাটের গাছবাড়ী মডার্ণ একাডেমিতে ভোটাধিকার প্রয়োগ করবেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed