গাজীপুরে বাসচাপায় দুই সন্তানসহ বাবা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসের চাপায় দুই শিশু সন্তানসহ এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. সফিকুর রহমান (৩৫), তার শিশু মেয়ে অঞ্জনা আক্তার (৬) ও দেড় বছরের ছেলে মো. এলাহী। গুরুতর আহত হয়েছেন সফিকুরের স্ত্রী রাহেলা আক্তার (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সফিকুর রহমান স্ত্রী-সন্তানদের নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে সোমবার সন্ধ্যার দিকে স্ত্রী-সন্তানদের নিয়ে একটি মোটরসাইকেলে করে বাসাইলের উদ্দেশে রওনা দেন সফিকুর। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সফিকুর ও তার দুই সন্তান নিহত হন। গুরুতর আহত হন সফিকুরের স্ত্রী। রাহেলাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ তিনটি লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed