সিলেট কারাগার পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জিাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সোমবার সকালে আকস্মিক সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত তিনি কারাগারে অবস্থান করেন। এ সময় তিনি কারাগারের কিশোর অপরাধী সেল, মহিলা ওয়ার্ড ও কিচেন পরিদর্শন এবং বিনা বিচারে আটক বন্দীদের সাথে কথা বলেন।
এ সময় ডিআইজি (প্রিজন) একেএম ফজলুল হক, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম এবং সিনিয়র জেলার মো: ছগির মিয়া উপস্থিত ছিলেন।
পরিদর্শনশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দশ বছরের বেশী সময় ধরে কারাগারে বন্দী, অথচ তাদের বিচার শেষ হয়নি, তাদেরকে আইনগত সহায়তা দেবে মানবাধিকার কমিশন। পাশাপাশি ত্রিশ বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে যারা ২০ বছরের বেশী সময় সাজা খেটেছে-তাদের মধ্যে অপরাধ প্রবণতা থাকার কথা নয়। তাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে আনতে কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
Related News
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More



Comments are Closed