চার প্রেমিক পরিকল্পিতভাবে হত্যা করে শাম্মীকে
বৈশাখী নিউজ ডেস্ক: চার প্রেমিক মিলেই হত্যা করেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজছাত্রী শাম্মী বেগমকে (১৮)। প্রেমঘটিত কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকার করেছে মামলার অন্যতম আসামি আলকুম মিয়া।
রাজনগর থানার ওসি শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
আলকুম আদালতকে জানান, গত বুধবার সন্ধ্যায় তারা চারজন মিলে শাম্মীকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী ১৮ মে বৃহস্পতিবার তাকে জঙ্গলে নিয়ে চারজন মিলেই হত্যা করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কাচারী করিমপুর গ্রামের হারুন মিয়ার মেয়ে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাম্মী আখতারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই এলাকার গনি মিয়ার ছেলে আলকুম মিয়ার (২৩)।
একই সময়ে ওই এলাকার তমজির আলীর ছেলে বরকত হোসেন সুমন (ওরফে বক্কর) (২৫), মকবুর মিয়ার ছেলে মো. দিপু মিয়া ও মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামের ছকা মিয়ার ছেলে মাজহার মিয়ার (২৫) সঙ্গেও শাম্মী আখতারের প্রেমের সম্পর্ক চলছিল।
এদিকে অন্য আরেক যুবকের সঙ্গেও শাম্মীর সম্পর্ক সৃষ্টি হয়। এ কারণে অসন্তুষ্ট হয়ে গত ১৭ মে বুধবার সন্ধ্যায় এনিয়ে ওই চারজন কাচারী এলাকায় বসে হত্যার পরিকল্পনা করে।
মাজহার মিয়ার পরিকল্পনা অনুযায়ী বরকত হোসেন সুমন দুপুরে তাদের বাড়িতে একবার ঘুরে দেখে আসে। সন্ধ্যায় দিপু তাদের বাড়িতে গিয়ে নিহত শাম্মীর মায়ের সঙ্গে গল্প করতে থাকে। ঘটনার দিন রাত সাড়ে ৮টার সময় মোবাইলে একটি মিসকল পাওয়ার পর শাম্মী আখতার টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি। পরদিন ১৯ মে শুক্রবার বাড়ির পাশের জঙ্গলে তার লাশ পাওয়া যায়।
এদিকে লাশ উদ্ধারের সময় পুলিশ শাম্মী আখতারের বাবা হারুন মিয়ার কথার ভিত্তিতে প্রথমে বরকত হোসেন সুমনকে জিজ্ঞাসাবাদ করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মো. দিপু মিয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার বক্তব্যে অসংলগ্নতা পাওয়ায় তাদের আটক করা হয়।
একই সময়ে শাম্মী আখতারের সহপাঠীকে দেয়া মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের একটি কথার সূত্রধরে ওই এলাকার আলকুম মিয়াকে (২৩) আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আলকুম হত্যার ঘটনা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার পরিকল্পনাকারী মাজহারকে রাতেই পুলিশ তার বাড়ি থেকে আটক করে।
Related News
চাতলাপুর শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলা শুল্ক স্টেশনে বডার্র গার্ড বাংলাদেশRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানের রাস্তার দুপাশের ছায়াবৃক্ষ কেটে ফেলছে দুর্বৃত্তরা
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দেউন্দি টি কোম্পানী লিমিটেডের অধীনস্থ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নংRead More



Comments are Closed