Main Menu

মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভে পুলিশের বাঁধা

মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ।

রোববার দুপুরে পুলিশের ব্যারিকেট ভেঙ্গে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন বাদশা, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আনকার আলী সোলেমান, জেলা তাঁতীদলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জি এম মুক্তাদির রাজু প্রমুখ। মিছিলটি মৌলভীবাজার চৌমুহনাস্থ শমসেরনগর রোড হইতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আহমদ ম্যানশন এর সম্মুখে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সমাপনি বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী।

Share





Related News

Comments are Closed