ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় সিলেটের বিশ্বনাথে ফয়জুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের মৃত মখদ্দুছ আলীর ছেলে। শনিবার রাতে তাকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয়।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৯ (তাং ২০.০৫.১৭ইং)।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি ফয়জুল ইসলামকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বে দেন থানার অফিসার্স ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) কামাল হোসেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আজ রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed