নরসিংদীর জঙ্গি আস্তানা থেকে ৫ জন উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর গবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে পাঁচ জনকে বের করে আনা হয়েছে।
এরমধ্যে সকাল ৯টা ৫৫ মিনিটে একজন, ১০টা ৫ মিনিটে দ্বিতীয় জন, ১০টা ৯ মিনিটে তৃতীয় জন, ১০টা ১৭ মিনিটে চতুর্থ জন ও ১০টা ২৭ মিনিটে পঞ্চম জনকে বের করে আনা হয়। এরা হলেন- মাসুদুর রহমান, সালাউদ্দিন, আবু জাফর, নাসিকুল ইসলাম ও মশিউর রহমান।
শনিবার রাতে ওই বাড়িতে আটকে পড়া মাসুদ মোবাইলে সাংবাদিকদের জানিয়েছিলেন যে, ভেতরে থাকা আবু জাফরের বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজার, সালাহউদ্দিনের বাড়ি নরসিংদীর চলদিঘলদী, নাসিকুল ইসলামের বাড়ি নরসিংদী সদর ও মশিউর রহমানের বাড়ি গাজীপুরের বোর্ড বাজারে।’
এই পাঁচ জনকে বের করে আনার পর মাইক্রোবাসে করে র্যাব-১১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ওই বাড়িতে র্যাবের বোম্ব ডিসপোজাল টিম প্রবেশ করে। তারা এখনও বাড়ির ভেতরে অবস্থান করছে।
এদিকে, সালাহউদ্দিন নামে যে ব্যক্তি ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন বলে র্যাব জানিয়েছে, সেই সালাউদ্দিনের বাবা আব্দুর রহমান বলেন, ‘আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করছে। কিছুদিন আমার সঙ্গে একটি মাদ্রাসায় গেস্ট টিচার হিসাবে শিক্ষকতা করছে। এরপর সে চাকরি ছেড়ে বিসিএস দেওয়ার জন্য কনফিডেন্সে কোচিং করছে। নরসিংদীতে থেকে টিউশনি করে। সে বলেছিল ঢাকায় তার ভালো লাগে না। সে জঙ্গি না। শুক্রবারও সে বাড়িতে গেছে। আমি শনিবার রাতে খবর পেয়ে এখানে এসেছি। ফোনে তার সঙ্গে কথা বলেছি। র্যাব আমাকে বলেছে তারা বিষয়টি দেখবে।’
উল্লেখ্য, শনিবার বিকাল চারটায় নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি ঘিরে ফেলে র্যাব-১১ এর একটি দল। র্যাবের দাবি, সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহউদ্দিন। বাড়িটিতে সেসহ আরও ৫/৬ জন রয়েছে। বাড়িটির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না।
জঙ্গিদের পরিচয় সম্পর্কে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, সিলেটের আতিয়া মহলে যে জঙ্গিরা ছিল তাদেরই কয়েকজন সদস্য ঢাকার দিকে আসছে। সেই তথ্যের ভিত্তিতেই এই বাড়িটি ঘেরাও করা হয়েছে। আমরা মোটামুটি নিশ্চিত যে আতিয়া মহলে যেসব জঙ্গিরা ছিল,তাদেরই কিছু সদস্য এখানে আছে।’
Related News
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সতর্কতা যুক্তরাষ্ট্রের
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আমেরিকায় উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনাRead More
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহRead More



Comments are Closed