Main Menu

ইউএস-বাংলা’র আকর্ষণীয় হলিডে প্যাকেজ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সাধারনের আকাশ পথের যাত্রাকে আরো বেশী স্বাচ্ছন্দময় করার জন্য বিভিন্ন পর্যটন গন্তব্যে পর্যটকদের জন্য নানারকমের আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষনা করেছে। স্বল্প খরচে দেশ বিদেশকে দেখার ও জানার সুযোগ করে দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ভ্রমণ পিপাসু বাংলাদেশী পর্যটকদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটকদের আকর্ষণ করার জন্য কক্সবাজার ও সিলেটে ঘোষণা করেছে আকর্ষণীয় প্যাকেজ । পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য্য একসাথে উপভোগ করার জন্য নূন্যতম ১২,৭৯০ টাকায় কক্সবাজারে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরো নানাবিধ সুবিধা রয়েছে ট্যূর প্যাকেজে। আপনার পছন্দ অনুযায়ী কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিভিন্ন পাঁচ তারকা মানের হোটেলে প্যাকেজ সুবিধার সুযোগ রয়েছে ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজে। হোটেল গুলোর মধ্যে রয়েছে- হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ, হোটেল কক্স টুডে, ওশান প্যারাডাইজ, সীগাল হোটেল, লং বিচ হোটেল, সায়মন বিচ রিসোর্ট, রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা এবং মারমেইড বিচ রিসোর্ট।
দু’টি পাতা একটি কুড়ি’র প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি খ্যাত সিলেটে ইউএস-বাংলা দিচ্ছে মনোরম লোকেশনে পর্যটকদের জন্য আকর্ষণীয় হলিডে প্যাকেজ। নূন্যতম ১০,৯৯০ টাকায় সবুজ আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করার জন্য সিলেটে দুই রাত তিন দিনের হলিডে প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা। নির্ভানা ইন, রোজ ভিউ, নাজিমগড় গার্ডেন রিসোর্ট কিংবা দ্যা প্যালেস লাক্সারী রিসোর্ট -এ থাকার সুবিধা, ঢাকা-সিলেট-ঢাকা এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, ব্রেকফাস্টসহ নানাবিধ হোটেল সার্ভিসের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা রয়েছে প্যাকেজের মধ্যে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটন কেন্দ্রগুলির বিকাশ সাধনে যেভাবে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। “দেশকে জানা আর বিদেশকে চেনা” এই উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সাথে সাথে দেশীয় পর্যটকদের বিভিন্ন দেশে বিশেষ করে কলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুরে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা ।
মাত্র ১৬,৯৯০ টাকায় কলকাতায় দুই রাত তিন দিনের হলিডে প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা। প্যাকেজের মধ্যে ২ রাত ৩ দিন হোটেলে থাকা, ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকেট, সকালের নাস্তাসহ অন্যান্য সুবিধা।
হিমালয় কন্যাখ্যাত নেপালের রাজধানী কাঠমান্ডু, নেপালের অন্যতম পর্যটন কেন্দ্র নাগরকোট, পোখারায় রয়েছে ইউএস-বাংলা’র আকর্ষণীয় ট্যূর প্যাকেজ। শুধুমাত্র কাঠমান্ডুতে মাত্র ১৮,৯০০ টাকায় ২ রাত ৩ দিনের প্যাকেজে দিচ্ছে ইউএস-বাংলা। ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, হোটেল, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার, ব্রেকফাস্ট, ১৫% ক্যাশ ডিসকাউন্ট সুবিধা রয়েছে নির্দিষ্ট খাবারের উপর। এছাড়া কাঠমান্ডু ও নাগরকোটে ৩ রাত ও ৪ দিন এর প্যাকেজ মূল্য নির্ধারন করা হয়েছে নূন্যতম ২৫,৯০০টাকা। এখানে এয়ার টিকেট, হোটেল, এয়ারপোর্ট-নাগরকোট-কাঠমান্ডু ট্রান্সফারসহ সকালের নাস্তা রয়েছে প্যাকেজের মধ্যে। এখানে উল্লেখ্য যে, ২ রাত পোখারা ও ২ রাত কাঠমান্ডুতে থাকার সুবিধাসহ এয়ার টিকেট, হোটেল, এয়ারপোর্ট-কাঠমান্ডু-পোখারা রিটার্ণ ট্রান্সফারসহ হাফ ডে সাইট সিয়িং, ব্রেকফাস্টসহ ৪ রাত ৫ দিনের প্যাকেজের মূল্য নির্ধারন করা হয়েছে প্রতিজনের জন্য ৩২,৯০০ টাকা।
আধুনিক পর্যটন কেন্দ্রগুলির অন্যতম থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়া। ইউএস-বাংলা এয়ারলাইন্স কম খরচে ব্যাংকক ও পাতায়া ভ্রমণের সুযোগ করে দিচ্ছে। স্বল্পতম খরচে প্রতিজনের জন্য মাত্র ২৩,০০০ টাকায় ২ রাত ৩ দিনের ব্যাংকক ভ্রমনের প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা। এছাড়া ব্যাংকক ও পাতায়ায় ৪ রাত ৫ দিনের প্যাকেজ দিচ্ছে মাত্র ২৯,৯০০ টাকায়। প্যাকেজ গুলোর মধ্যে রয়েছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, হোটেল, ব্যাংকক এয়ারপোর্ট-পাতায়া হোটেল-ব্যাংকক হোটেল- ব্যাংকক এয়ারপোর্ট ট্রান্সফারও সকালের নাস্তা রয়েছে থাইল্যান্ডের প্যাকেজে।
ব্যাংককের মতো মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর ও প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপরূপ নিদর্শন গেনটিং হাইল্যান্ড এ আকর্ষণীয় কম খরচে প্যাকেজ সুবিধা দিচ্ছে ইউএস-বাংলা। ২ রাত ৩ দিনে মাত্র ২৪,৯০০ টাকায় প্যাকেজে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, হোটেল, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার, ব্রেকফাস্টসহ অন্যান্য সুবিধা অন্তর্ভূক্ত। এছাড়া কুয়ালালামপুর ও গেনটিং হাইল্যান্ডে একজনের জন্য মাত্র ২৮,৯০০ টাকায় ৩রাত ৪দিন হলিডে প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা। ২ রাত কুয়ালালামপুর ও ১ রাত গেনটিং এ রাত্রিযাপন, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট, এয়ারপোর্ট-গেনটিং-কুয়লালামপুর-এয়ারপোর্ট ট্রান্সফার, ব্রেকফাস্টসহ হাফ ডে সিটি ট্যূর রয়েছে উল্লেখিত প্যাকেজে।
কাঠমান্ডু, ব্যাংকক কিংবা কুয়ালালামপুরের মতো সিঙ্গাপুরেও রয়েছে ইউএস-বাংলা’র আকর্ষণীয় হলিডে প্যাকেজ। মাত্র ৩৫,৯০০ টাকায় একজন সিঙ্গাপুরে ৩রাত ৪ দিন এর হলিডে প্যাকেজ দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্যাকেজে অন্তর্ভূক্ত সুবিধাগুলো হচ্ছে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, ৩ রাত্র থাকা, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারসহ ব্রেকফাস্ট সুবিধা রয়েছে। এছাড়া সিঙ্গাপুর ও কুয়ালালামপুর এ ৪রাত ৫দিন থাকা, ঢাকা- সিঙ্গাপুর ও কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট, সিঙ্গাপুর-কুয়ালালামপুর এসি বাস ট্রান্সফার, হোটেল, হাফ ডে সিঙ্গাপুর ও হাফ ডে কুয়ালালামপুর সিটি ট্যূর, হোটেল- এয়ারপোর্ট ট্রান্সফারসহ ব্রেকফাস্ট সুবিধা রয়েছে। যার প্যাকেজ মূল্য হচ্ছে প্রতিজনের জন্য ৪৩,৯০০ টাকা।
ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজগুলো কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। ইউএস-বাংলা এয়ারলাইন্স পর্যটকদের সুবিধার্থে ইএমআই সুবিধাও দিয়েছে। ইএমআই প্রদত্ত আর্থিক প্রতিষ্ঠান গুলো হচ্ছে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক এবং ব্যাংক এশিয়া অন্যতম।
ইউএস-বাংলা’র হলিডেজ প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এয়ারলাইন্সের যে কোনো সেলস্ অফিস অথবা আপনার নিকস্থ ট্রাভেল এজেন্ট এর সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ অথবা হটলাইন ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ নম্বরে যোগাযোগ করে প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code