Main Menu

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।

জাগপা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিউল আলম প্রধান তার নিজ বাসভবনে স্টোক করে মারা যান।

শফিউল আলম প্রধান ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।

জাগপা সভাপতির মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed