সিলেটে পরিবহন ধর্মঘট চলছে, প্রতিরোধের ডাক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগ জুড়ে আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন আজ সকাল ৬টা থেকে ৫ দফা দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের ফলে নগরীতে সব ধরনের গনপরিবহন চলাচল বন্ধ রয়েছে। নগরীতে দেখা দিয়েছে তীব্র যানবাহন সংকট। সকালে স্বল্প সংখ্যক সিএনজি অটোরিকসা চলাচল করলেও তা ছিল সংখ্যায় খুবই কম। সকালে স্কুল কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও অফিসগামী লোকজন পড়েছেন বিপাকে। অনেককেই যানবাহনের অভাবে হেটে গন্তব্যে যেতে দেখা গেছে।
সিলেটের কদমতলী এবং কুমারগাঁও বাস টার্মিনাল থেকে রবিবার সকালে কোনও বাস ছাড়েনি। সকালে যাত্রীরা বাস টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন। তাদের অধিকাংশই ধর্মঘটের কারণ জানেন না। দূরপাল্লার যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ফিরে গেলেও স্বল্প দূরত্বের যাত্রীরা রিকশা করে গন্তব্যে রওয়ানা দেন।
অন্যদিকে সিলেট জেলা পরিবহন শ্রমিক লীগ পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ নিয়ে শনিবার নগরীতে পাল্টাপাল্টা-মাইকিং হয়েছে। বিরাজ করছে বিবদমান দুপক্ষের মধ্যে উত্তেজনাও।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, পাঁচ দফা দাবীতে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটে বাসসহ সব ধরণের পরিবহন বন্ধ থাকবে। পাঁচ দফার মধ্যে, শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতির ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ ইত্যাদি। তিনি জানান, গত মে দিবসের কর্মসূচিতে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা তাদের মিছিলে অনুপ্রবেশ করে অটোরিকশা ভাংচুর চালায়। এরপর এ ঘটনায় থানায় উল্টো তাদের অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।
সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজ বলেন, অযৌক্তিক পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে পরিবহন চালকরা সোচ্চার। জোর পূর্বক কোনো পক্ষ পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি। সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এ ধর্মঘট আহবান করা হয়েছে বলেও মন্তব্য তাঁর।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুসা জানান, পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা সৃষ্টি হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed