সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে নির্বাচিত যারা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
এসোসিয়েট শ্রেণী ও ট্রেড গ্রুপের নিবাচিত বিজয়ীরা হলেন- মাসুদ আহমদ ১০০৯ ভোট পেয়ে শীর্ষ স্থানে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জিয়াউল হক, তার প্রাপ্ত ভোট হচ্ছে-৯৫১টি। তৃতীয় অবস্থানে রয়েছেন পিন্টু চক্রবর্তী, তিনি ৯৪৮টি ভোট পেয়েছেন। চতুর্থ অবস্থানে রয়েছেন এম এমদাদ হোসেন, তার প্রাপ্ত ভোট হচ্ছে-৯৫৫ ভোট। পঞ্চম অবস্থানে রয়েছেন আব্দুল রহমান, তার প্রাপ্ত ভোট হল-৮৭৯ ভোট। এসোসিয়েট সর্বশেষ বিজয়ী চন্দন সাহা ৮৫১ ভোট পেয়েছেন।
ট্রেড গ্রুপে মো. লায়েছ উদ্দিন পেয়েছেন ৫ ভোট, মো. মুজিবুর রহমান মিন্টু পেয়েছেন মোট ৫ ও মো. আতিক হোসেন পেয়েছেন ৫ ভোট।
এবারের নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে ২১টি পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল ৯টা থেকে নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে অর্ডিনারী শ্রেনীতে ১ হাজার ৮শ’ ৫২ জন, এসোসিয়েট পদে প্রায় দেড় হাজার ভোটার ও ট্রেড গ্রুপে নির্দিষ্ট ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে পালন করছেন রাজনীতিবিদ বিজিত চৌধুরী। তাঁর সাথে সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট মনির উদ্দিন ও ব্যবসায়ী মোহাম্মদ সাদেক। আপিল বোর্ডে ছিলেন এডভোকেট এমাদল্লাহ শহিদুল ইসলাম শাহীন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed