গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সালুটিকর সড়কের ফুলতছগ্রামে শনিবার দুপুরে সন্ত্রাসী হামলায় ফয়েজ আহমদ (৩০) নামের সাবেক এক ছাত্রলীগ নেতা আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হচ্ছে। ফয়েজ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এ ঘটনায় আহত ফয়েজের স্ত্রী তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিরিয়া বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে এই দম্পতি একটি সিএনজি অটোরিক্সাযোগে গ্রামের বাড়ি ফুলতছগামে যাচ্ছিলেন। পথে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় কতিপয় দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাদেরকে ওসমানী হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি ঘটায় ফয়েজকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে বলে তার এক স্বজন জানিয়েছেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed