হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মেয়ে নিহত, মা আহত
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামক স্থানে বৃহস্পতিবার (১৮ মে) সকালে সড়ক দুর্ঘটনায় মায়েশা নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।
তার মা হুসনা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ থানার বিরামচর গ্রামের প্রবাসী রফিক মিয়ার স্ত্রী হুসনা বেগম তার মেয়েকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে যাওয়ার সময় রতনপুর নামক স্থানে রাস্তা পারাপার কালে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মা মেয়ে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন মা ও মেয়েকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মায়েশাকে মৃত ঘোষণা করেন।
আশংকাজনক অবস্থায় হুসনা বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed