Main Menu

নীলফামারীতে “শিশু শ্রম মুক্ত গ্রাম ঘোষণা”

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধ: শিশুশ্রম রোধে শপথ নিয়েছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস’র আয়োজনে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে সংগলশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে ‘শিশু শ্রম মুক্ত’ গ্রাম হিসেবে ঘোষণা দেয়া হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান।

গুড নেইবারস নীলফামারী সিডিপি’র ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে অবিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সহস্রাধিক অংশগ্রহণকারীকে শপথ বাক্য পাঠ করানো শেষে বেলুন উড়িয়ে ‘শিশু শ্রম মুক্ত” গ্রাম ঘোষনা দেয়া হয়।

Share





Related News

Comments are Closed