সিলেটে সিপিআর বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুক্তরাজ্যের ওয়েস্টার হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের কনসালটেন্ট ডা. জেমস লিডান বলেছেন, মুমূর্ষ রোগীর জন্য যত দ্রত সম্ভব সিপিআর দেওয়া যায়, তত বেশি রোগীর মৃত্যুর ঝুকি কমে। এজন্যে সকল ডাক্তারদেরকে রোগী দেখা অনুশীলনের পূর্বেই সিপিআর বিষয়ক প্রশিক্ষণ নিতে হবে। কারণ এটা হচ্ছে মুমূর্ষ এবং মৃত্যুপথ যাত্রী রোগীকে বাঁচানোর জন্য সর্বশেষ প্রচেষ্ঠা।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যানেসথেশিয়া বিভাগের উদ্যোগে ‘সিপিআর: কার্ডিও পালমোনারী রিসাসিটিয়েশন-এর সাম্প্রতিক আধুনিক ব্যবস্থাপনা’ শীর্ষক আন্তজার্তিক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহীম কায়সারের সভাপতিত্বে বৃহস্পতিবার কলেজ লেকচার গ্যালারীতে এই সেমিনারের আয়োজন করা হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যানেসথেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শাাহনেওয়াজ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ওয়েস্টার হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের কনসালটেন্ট ডা. এলমা ওং, যুক্তরাজ্যের মিল্টন কেয়ারস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মাইকেল কাওন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল(অব) ডা. তোজাম্মেল হক । সেমিনারে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভিাগের ডাক্তার, ইন্টার্নী ডাক্তার এবং ছাত্রীরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহীম কায়সার বলেন, ডাক্তারী পেশা অনেক বড় এবং মহৎ পেশা। সেবার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব। তাই ডাক্তারদের আরো বেশি পেশাগত দিক দিয়ে দায়িত্বশীল হতে হবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed