নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের পুশ্চিম কুচিয়ার মোড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আইনুল হক (৪০) ও রামডাঙ্গা পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আনোয়ারুল হক(৪৫)।
পুলিশ জানায়, বিকেলে মোটর সাইকেল যোগে দিনাজপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তারা।
তাৎক্ষনিক নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায় তারা।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed