ওসমানীনগরে যুবকের আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। তার নাম টুনু মিয়া (২৫)। সে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত হাজী আতিব উল্যার পুত্র। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়- প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে টুনু মিয়া নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পরে। রাতের কোন এক সময় ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করেও দরজা না খুলায় এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টুনু মিয়ার ঝুলন্ত লাশ দেখা যায়। এলাকার লোকজন থানা পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক মুহিবুল হক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ওসমানীনগর থানা ওসি সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed