Main Menu

সিলেটে পৃথক অভিযানে ৯০০ বোতল মাদকসহ আটক ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৫০৪ বোতল অফিসার চয়েজ বোতল ও ৪০০ বোতল ফেনসিডিলসহ নয়শতাধিক মদের বোতল জব্দ ও পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাত ৯টায় কোম্পানীগঞ্জ থানাধীন কলাবাড়ি গ্রাম থেকে মাদক ব্যবসায়ীর বসতঘরের খাটের নিচ থেকে ও রোববার রাত ১১টায় জকিগঞ্জ জেলা পরিষদের সামনে শেওলা-জকিগঞ্জ পাকারাস্তার উপর থেকে অবৈধ মদের পুটলা ও ধৃতদের আটক করা হয়।
আটকৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জ উপজেলার কায়েতগাঁওয়ের মৃত কুটুন রবি দাসের পুত্র মিলন রবি দাস(২০), একই উপজেলার দক্ষিণ কলাবাড়ী গ্রামের মৃত হীরালাল রবি দাসের পুত্র বাবুল রবি দাস(৩০)।

??????????

এদিকে, জকিগঞ্জ উপজেলায় আটকৃতরা হল- উপজেলার শাহজালালপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র জয়নাল আবেদিন ও মৃত মইয়ব আলীর পুত্র মো. ইসলাম উদ্দিন, কানাইঘাট উপজেলার আটগ্রাম খাড়াবাল্লাহ গ্রামের আব্দুল জলিলের পুত্র মো. গিয়াস উদ্দিন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শন আমিনুর রহমানের নেতৃত্বে তার দলীয় বাহিনী ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: মোস্তাক আহমেদের নেতৃত্বে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুমিনুল ইসলাম পরিচালনায় পৃথক অভিযান চালিয়ে নয় শতাধিক অবৈধ মদ উদ্ধার ও ধৃত ব্যবসায়ীদের আটক করা হয়েছে । আটককৃত আসামীদের মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed