২৪ মে বাজারে আসছে নকিয়া ৩৩১০
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসের ২৪ মে নতুন আঙ্গিকে বাজারে আসছে দীর্ঘ ১৭ বছর আগেকার জনপ্রিয় নকিয়া ৩৩১০ মডেলের হ্যান্ডসেটটি। প্রাথমিকভাবে যুক্তরাজ্যের বাজারে প্রথম ছাড়া হলেও পর্যায়ক্রমে অন্য দেশগুলোতে পাওয়া যাবে ৩৩১০ মডেলের এই ফোনসেটটি। আগামী ২৪ মে থেকে যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাবে বলে বলছে মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।
নতুন ভার্সনটি ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবালের অধীনে বিক্রি হবে। ফোনটিতে স্মার্টফোনের কিছু বৈশিষ্ট্য থাকলেও এটি মূলত একটি ফিচার ফোন। এতে সীমিত আকারে ২.৫জি ইন্টারনেট ব্যাবহার করা যাবে। মাত্র ২ মেগাপিক্সেল ক্ষমতার ক্যামেরা রয়েছে। রঙিন পর্দার ফোনটি একবার পুরো চার্জ দিলে এটির ব্যাটারি এক মাস পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। আর কথা বলা যাবে টানা ২২ ঘণ্টা। স্মার্টফোনের পাশাপাশি ব্যাকআপ ফোন হিসেবে এটি জনপ্রিয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এতে ক্লাসিক গেইম স্নেক এর আধুনিক সংস্করণ বিল্টইন করা থাকবে।
আগেকার সব ফিচারই এতে অন্তর্ভূক্ত রয়েছে। তবে নতুন সংস্করণে ক্যামেরা যুক্ত করা হয়েছে, যা ২০০০ সালে প্রথম বাজারে আসা ফোনটিতে ছিল না। এছাড়া নতুন সংস্করণ মূল সংস্করণের চেয়ে অনেক বেশি স্লিম এবং ইউএসবি পোর্ট চার্জিং সুবিধা রয়েছে।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, অত্যাধিক মজবুত এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সুবিধা। একবার চার্জ দিয়ে ১ মাস ব্যবহার করা যাবে ফোনটি। ২ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ এই ফোনে মেমোরি কার্ড স্লট, এফএম রেডিও ও বিখ্যাত স্নেক গেম রয়েছে। কালার স্ক্রিন সুবিধার নতুন এই নকিয়া ৩৩১০ মডেলটি বৈশ্বিক বাজারে খুচরা পর্যায়ে গড়ে ৪৯ ইউরো দামে বিক্রি হবে।
২০০০ সালে প্রথম বাজারে আসা ৩৩১০ মোবাইলটি সে সময়ে বিশ্বব্যাপী ১২.৬ কোটি ইউনিট বিক্রি হয়েছিল। এটি নকিয়ার সবচেয়ে মজবুত মোবাইল হিসেবে জয় করেছিল সে সময়ের মোবাইল বাজার। এবারও এটি ফের বাজার জয় করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed