সিলেটে বিকাশ ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। দুর্বৃক্তরা তাকে আহত করে তার কাছে থাকা লক্ষাধিক টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
শনিবার রাত সাড়ে আটটার দিকে নয়াসড়ক পয়েন্ট এলাকায় এ ছিনতাইর ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার আহত ব্যবসায়ী তোফায়েল আহমদ (২৫)কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিলেট নগরীর আম্বরাখানা এলাকার লোহারপাড়া-২৯নং বাসার নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও তোফায়েল টেলিকমের সত্তাধিকারী তোফায়েল আহমদ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত সাড়ে আটটার দিকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নয়াসড়ক পয়েন্টে ৮-৯ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। এসময় দুর্বৃত্তরা তার মাথায় ও পিঠে ছুরিকাঘাত করে তার সাথে থাকা ১ লক্ষ ৩৭ হাজার টাকা এবং তিনটি মোবাইল নিয়ে দ্রæত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তোফায়েল আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ছিনতাই না অন্য কিছু তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
চতুর্থ দফায় শাহজালাল (রহ.) মাজারে মিললো ৮৮ লাখ ৯২ হাজার টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনা শেষে চতুর্থ দফায় পাওয়াRead More
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More



Comments are Closed