সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। শনিবার ভোরে হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া, এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী জেলায়। তিনি এক সপ্তাহ আগে দুই সন্তান, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরব আসেন বলে জানা গেছে। শুক্রবার ওমরাহ শেষে বাফার-আল বাতিন যাওয়ার পথে শনিবার ভোর ৫টায় এই দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়িচালক মাসুদ ঘটনাস্থলেই মারা যান। আব্দুল আজিজ হাসপাতালে নেয়ার পর মারা যান।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed