Main Menu

কানাইঘাটে কাজের মেয়েকে ধর্ষণের দায়ে গৃহকর্তা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের কানাইঘাটে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গৃকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১মে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমদাদুল হক উপজেলার চরিপাড়া গ্রামের মৃত হাজী আলাউর রহমানের পুত্র। তার বাড়িতে একই গ্রামের এক ষোড়শী গৃহপরিচারিকার কাজ করতো। বিযের প্রলোভনে তার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে এমদাদুল। এক পর্যায়ে ওই ষোড়শী অন্তঃসত্ত¡া হয়ে পড়লে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ এমদাদকে গ্রেফতার করে জেলে প্রেরন করে।

Share





Related News

Comments are Closed