Main Menu

সিলেট পোল্ট্রি ফিড ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট পোল্ট্রি ফিড ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ১৩ মে শনিবার দুপুর নগরীর কদমতলীস্থ ইয়াছিন প্লাজায় অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও রিয়াজ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সভাপতি ফয়েজ রাজা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ সিলেট বিভাগের সদস্য সচিব জাহেদুল হক। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি শেখ মাহমুদুল হাসান, গোলাপগঞ্জ উপজেলা সমন্বয়ক জাহেদ চৌধুরী, শাহপরান থানা সমন্বয়ক মোঃ শামীম, গোয়াইনঘাট উপজেলা সমন্বক মোঃ জিলানী, বিশ^নাথ উপজেলা সমন্বক নুরুল ইসলাম, ওসমানী নগর উপজেলা সমন্বক সুজন দেব, দক্ষিণ সুরমা উপজেলা সমন্বক মোঃ নুর মিয়া, বিয়ানীবাজার উপজেলা সমন্বক আতিকুর রহমান, জকিগঞ্জ উপজেলা সমন্বক সুহেদুর রহমান প্রমুখ।
সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে বর্তমান কমিটিকে বিলুপ্ত করে হোসেন আহমদ বাবুকে আহবায়ক ও শাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি ফয়েজ রাজা চৌধুরী বলেন, একদিন বয়সী মুরগীর বাচ্চার মূল্য এবং খাদ্যের দাম কমানোর জন্য আমরা দীর্ঘ দিন থেকে আন্দোলন করে গেলেও বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আমাদের ন্যায্য দাবীকে উপেক্ষা করে দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে। এর প্রতিবাদে আগামী ১৬ মে মঙ্গলবার সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে দুপুর ১২টায় এক মানববন্ধন কর্মসূচী সফল করার আহবান জানান।
উক্ত মানববন্ধনে সিলেট বিভাগের ৪ জেলা থেকে প্রায় ৫ হাজার খামারী উপস্থিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ঐদিন সিলেটের বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed