Main Menu

‘ভিশন’ ২০৩০ এর আলোকে জাতীয়তাবাদী শক্তি গড়বে আগামী দিনের বাংলাদেশ’

কুড়িগ্রাম প্রতিনিধি: তৃণমুল পর্যায়ে বিএনপি’র নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করণ ও সাংগঠনিক বিষয় নিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি’র দিনব্যাপী এক কর্মীসভা শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি দলীয় নেতাকর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য মাঠ গোছানোর আহবান জানান। তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ঘোষিত ‘ভিশন’ ২০৩০ এর আলোকে জাতীয়তাবাদী শক্তি গড়বে আগামী দিনের বাংলাদেশ। আর তা বাস্তবায়িত হবে নিকট ভবিষ্যতে।
জেলা বিএনপি’র সভাপতি তাসভীর উল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য কবি আবদুল হাই শিকদার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গির আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, এ্যাডভোকেট রেহানা খানম বিউটি, সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক মেয়র নুর ইসলাম নুরু প্রমুখ। সভায় স্থানীয় নেতারা ত্যাগী নেতা-কর্মীর মতামতের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনের অনুরোধ জানায়।

Share





Related News

Comments are Closed