নরসিংদীতে স্বামীর হাতে স্ত্রী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামে স্বামীর হাতে স্ত্রী শারমিন অাক্তার(২৬) খুন হয়েছে। এই ঘটনায় ঘাতক স্বামী মুক্তার(৩৫) হোসেনকে অাটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে রায়পুরা উপজেলার অামিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের ভূইঁয়ান্নী বাড়িতে স্বামী মুক্তার হোসেন তার স্ত্রী শারমিন অাক্তারকে খুন করে।
ঘাতক মুক্তার হোসেন বালুয়াকান্দি গ্রামের অাব্দুর রহিম মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মুক্তার হোসেন ও শারমিনের দুই বছরের এক কন্যা সন্তান নিয়ে তাদের ছোট পরিবার। প্রতিদিনের ন্যায় শুক্রবারেও রাত ১০টার দিকে ঘুমিয়ে যায় শারমিনের পরিবার। জানা যায়, প্রায় সময় যৌতুকের টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হত। শুক্রবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে এবং এক পর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পরবর্তীতে ঘাতক স্বামী মুক্তার হোসেন ঘরের ভিতর রাখা বটি দা দিয়ে কুপিয়ে স্ত্রী শারমিনকে অাহত করে ফেলে। এসময় তার চিৎকারে ঘুমিয়ে থাকা দুই বছরের মেয়ে কিউমনা উঠে চিৎকার শুরু করলে মুক্তার হোসেনের বাবা অাব্দুর রহিম মিয়া জেগে উঠে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুটে অাসে। ঘরের দরজা খুলে ঘাতক মুক্তার হোসেন পালিয়ে যাওয়ার সময় তার বাবা অাব্দুর রহিম মিয়া প্রতিবেশীদের সহায়তায় তাকে অাটক রাখে।
পরে স্খানীরা অাহত শারমিনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অাহত শারমিন অাক্তার (২৬) চিকিৎসারত অবস্থায় রাতেই নরসিংদী সদর হাসপাতালে মারা যায়।
রায়পুরা থানার উপ পরিদর্শক অামিরুল শিকদার জানান, নিহতের শ্বশুর অাব্দুর রহিম মিয়া রায়পুরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুক্তার হোসেন আটক করে থানায় নিয়ে আসে।
নিহতের মা শাহানা বেগম জানান, ‘অামার স্বামী বিদেশ থাকে। অামাদের কোন ছেলে নেই; তিনটি মাত্র মেয়ে এদের মধ্যে শারমিন ছোট মেয়ে। ভবিষতের অাশা করে মেয়েকে বাড়ির কাছে বিয়ে দিয়ে ছিলাম অার এটা অামার কাল হয়েছে। লোভী মুক্তার প্রতিদিন যৌতুকের জন্য অামার মেয়েকে মারধর করত। অাজ একেবারে মেরে ফেলল। অামার মেয়ের হত্যাকারীর সুষ্ঠ বিচার চাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাজাহারুল ইসলাম বলেন, নিহতের মৃত দেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা অাছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি খুনের মামলার প্রক্রিয়া চলছে।
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed