বাহুবলে অ্যাম্বুলেন্স-লরি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বাহুবলে অ্যাম্বুলেন্স ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ সর্দার (৪০) শরিয়তপুরের নড়িয়া উপজেলার সর্দারকান্দী গ্রামের কালু মিয়ার ছেলে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুপুরে মিরপুর এলাকায় সিলেটগামী তেলবাহী লরির সঙ্গে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক নিহত হন। এসময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed