বিশ্বনাথে খুনের ঘটনায় গ্রেফতারকৃত আসামীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে ‘মসজিদ সংশ্লিষ্ট বিরোধের জের ধরে’ চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত ওয়ারিছ আলী (৬৩) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামী অভিযুক্ত বৃদ্ধ রমজান আলীও মারা গেছেন।
নিহত ওয়ারিছ আলী উপজেলার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত আছরব আলী ছেলে ও মৃত রমজান আলী একই গ্রামের মৃত সরকুম আলী ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় চাচাত ভাই রমজান আলীর (৬৫) ছুরির আঘাতে গুরুতর আহত হন ওয়ারিছ আলী। এরপর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান ওয়ারিছ আলী। এ ঘটনায় ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত ওয়ারিছ আলীর স্ত্রী মায়া বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৮ (তাং ১২/০৫/১৭ ইং)। মামলা দায়েরের পর ওই রাতেই অভিযুক্ত রমজান আলী’কে গ্রেফতার করে থানা পুলিশ। এরপর শুক্রবার তাকে আদালতের প্রেরণ করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম ওয়ারিছ আলীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত রমজান আলী’কে শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে। আমরা শুনেছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও হাসপাতালে মারা গেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed