‘ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারা মুসলমান নয়’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর বংশধর, জারির বিন আব্দুল্লাহ মসজিদের ইমাম ও খতিব, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, ড. শায়খ ওহিব আব্দুর রহমান মুহাম্মদ খউজ সিদ্দিকী বলেছেন- ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারা মুসলমান নয়। কোন মুসলমান কাউকে হত্যা করলে সে মুসলমান থাকবে না। মুসলমান কাকে বলে আজকে আমরা জানি না। মুসলমান হলো ওই ব্যক্তি, যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। মুসলমান কাউকে মুখ দিয়ে, হাত দিয়ে কষ্ট দিতে পারে না। কাউকে মারবে, কতল করবে, এটা তো অনেক দূরের কথা। জিহাদের নামে যারা মানুষ হত্যা করছে, তারা হারাম কাজ করছে। তারা বিপথগামী। এরা ইসলামের ভুল ব্যাখ্যায় দীক্ষিত। কেবল মুসলমান কেন, কোন বিজাতিকেও ইসলামের নামে জোর জবরধস্তি করা যাবে না। কোন নাস্তিককে দাওয়াত দেওয়ার পরও সে যদি ইসলামের পথে না আসে, তাকেও জোর জবরধস্তি করা যাবে না। হত্যা করা যাবে না। এটা কোরআন কিংবা হাদিসে নাই। আল্লাহর রাসূল তা নিষেধ করেছেন। এরপরও যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে, তারা কখনো আল্লাহর কাছ থেকে পার পাবে না। তিনি সকলকে মুসলমানকে ৫ ওয়াক্ত নামাজ আদায় এবং একে অপরকে সালাম প্রদানের আহবান জানান। সালাম আদান প্রদানের কারণে দুনিয়ার মধ্যে শান্তি বিরাজ করবে বলেও তিনি জানান।
শুক্রবার দুপুর ১২টায় সিলেট শহরতলির নলকট মোহাম্মাদিয়া-আলহাজ¦ মাওলানা আব্দুল বারী (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শায়খ ওহিব আব্দুর রহমান মুহাম্মদ খউজ সিদ্দিকীর বাংলাদেশ আগমণ উপলক্ষে আলহাজ্ব মাওলানা আব্দুল বারী ও হাজী আবেদা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ড. খউজের মতো লোকদের সান্ন্যিধ্যে আসা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাদের ছোহবতে থেকে সত্যিকারের দ্বীনের সহি রাস্তা এই উম্মতের জন্য চলার পথে সহজ হবে। বার বার সিলেটে আসার জন্য তিনি ড. খউজকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আশফাক আহমদ বলেন- সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা সৌহাদ্যপূর্ণ অবস্থান বিরাজ করছে। তাদের এই আসা যাওয়ার কারণে আমাদের মধ্যে আরো ভ্রাতৃত্ববোধে জাগ্রত হবে এবং ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান থেকে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মাদিয়া-আলহাজ¦ মাওলানা আব্দুল বারী (রহ.) জামে মসজিদের মোতায়াল্লি হাজী আব্দুল খালিকের সভাপতিত্বে ও আলহাজ্ব মাওলানা আব্দুল বারী ও হাজী আবেদা খাতুন ফাউন্ডেশনের সদস্য সচিব, সাংবাদিক মো. ওলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল, এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) তৌহিদুল ইসলাম চৌধুরী, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, আলহাজ্ব মাওলানা আব্দুল বারী ও হাজী আবেদা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, জালালাবাদ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, বিষিষ্ট মুরব্বী হাজী নূর মিয়া, গোলাম নূর মিয়া, মুক্তিযোদ্ধা ওয়াছিব উল্যাহ, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন, ইউপি সদস্য শাহনূর আলম, সাবেক ইউপি সদস্য মনির আলী প্রমুখ।
বঙ্গানুবাদ করেন- আওয়াইদুল খায়ের বাংলাদেশের কো-অর্ডিনেটর মাওলানা মোহাম্মদ কাওছার হোসেন। কোরআন তেলায়ত করেন আওয়াইদুল খায়ের বাংলাদেশের সেক্রেটারি আজিজুর রহমান রফিক (ওলি মোহাম্মদ)।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed