Main Menu

জৈন্তাপুরে মা-মেয়ের ধর্ষক নিমারের স্বীকারোক্তি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে মা ও মেয়েকে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে প্রচারের ঘটনায় গ্রেফতারকৃত নিমার আহমদ (২৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। নিমার উপজেলার দরবস্ত ইউনিয়নের নামাডেমা গ্রামের কালাই মিয়ার পুত্র। ধর্ষনের শিকার মা-মেয়ে একই গ্রামের বাসিন্দা।
শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলা তার জবানবন্দী রেকর্ড করেন। জবানবন্দী গ্রহণের পর আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদালতে নিজের দোষ স্বীকার করেছে নিমার। একই আদালতে শুক্রবার ২২ ধারায় দুই ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয় । জবানবন্দী গ্রহণের পর আদালতের নির্দেশে তাদেরকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি)-এ ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির জানান, মা-মেয়ের সাথে দৈহিক সম্পর্কের বিষয়টি গত বুধবার জৈন্তাপুরের কয়েকজন সাংবাদিক জৈন্তাপুর থানা পুলিশের নজরে আনেন। এরপর বুধবার রাতে অভিযান চালিয়ে নিমারকে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed