Main Menu

বিশ্বনাথে ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু : ঘাতক গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের বিশ্বনাথে ‘মসজিদ সংশ্লিস্ট বিরুধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত ওয়ারিছ আলী (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় ঘাতক রমজান আলী (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
ছুরিকাঘাতের ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী মায়া বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নং- ৮ (তাং ১২/০৫/১৭ইং)। মামলার দিন রাতেই আসামীকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তর হতে পারে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা ওয়ারিছ আলীকে মসজিদ সম্পর্কিত বিরোধের জেরে গত মঙ্গলবার তারই চাচাতো ভাই রমজান আলী ছুরিকাঘাত করেন। এতে ওয়ারিছ গুরুত্বর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির তিন দিনের মাথায় শুক্রবার সকালে ওয়ারিছ আলী মুত্যুর কুলে ঢলে পড়েন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ^নাথ থানার উপ-পরিদর্শক সুজন জানান, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ওয়ারিছ আলীর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে শুক্রবার সিলেট জজ কোর্টে পাঠানো হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কামাল হোসেন জানান, ওয়ারিছ আলী একজন ইসলাম বিরোধী লোক দাবি করে গ্রেফতারকৃত রমজান আলী পুলিশকে জানিয়েছে, উপরের নির্দেশে তাকে ছুরিকাঘাত করেছেন তিনি।

Share





Related News

Comments are Closed