সিলেটে সন্ত্রাসী হামলায় তিন এইচএসসি পরীক্ষার্থী আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানা এলাকার হাউজিং এষ্টেট ২নং লেনের সামনে তিন এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১২ মে) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত তিন পরীক্ষার্থীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কলার্স হোম কলেজের ছাত্র রাজু আহমদ (১৮), হাসান আহমদ (১৯) ও জহুরুল শাহরিয়া (১৮) নগরীর শাহী ঈদগাহ থেকে হাউজিং এষ্টেট আত্মীয়ের বাসায় ফিরছিলেন। বাসায় ফেরার পথে আম্বরখানা হাউজিং এষ্টেট ২নং লেন এর সামনে আসামাত্র ৬/৭ জনের একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত ছাত্রের এক বন্ধু পুজন জানান, গত ১১মে পবিত্র শবে বরাতের দিন কথা কাটাকাটি নিয়ে বিরোধ হয়েছিল। এর জের ধরে শুক্রবার বিকালে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে। বর্তমানে আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে ভর্তি আছেন। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুজন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed