Main Menu

মাস্টার্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে

বৈশাখী নিউজ ডেস্ক: অনলাইন থেকে ডাউনলোড করা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম পর্ব মাস্টার্সে (নিয়মিত ও প্রাইভেট) ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড সংশ্লিষ্ট কলেজকে ১১ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইট লিংকে প্রবেশ করে কলেজ লগইন এ ক্লিক করে কলেজ প্রোফাইল এর নোটিফিকেশন লিংক থেকে প্রাপ্ত ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে।

এদিকে প্রথম পর্ব মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন কার্ড আগামী ১৫ মে থেকে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share





Related News

Comments are Closed