হবিগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কিম্মত আলী (৩৮), আনহার মিয়া (১৮) ও মধু মিয়া (৪৫)।
বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার রামগঞ্জ ও মতুরাপুর, বাঘাহাতা গ্রামের হাওরে এসব দুর্ঘটনা ঘটে। বর্জপাতে কিম্মত আলীর পরিবারের আরও তিনজন আহত হয়।
নিহত কিম্মত আলী উপজেলার রামগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে ও আনহার মতুরাপুর গ্রামের আব্দুল বাছির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কিম্মত ও আনহারসহ ৫ জন কৃষক বৈশাখী ধান উঠানোর কাজ করতে হাওরে যান। কাল বৈশাখী ঝড়ের মাঝে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আকস্মিক বজ্রপাতে তারা ৫ জনই গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিম্মত ও আনহারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে সকাল ১১টার দিকে একই উপজেলার বাঘাহাতা গ্রামের হাওড়ে মধু মিয়া (৪৫) নামে আরেক কৃষক মারা যান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত তিন কৃষকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যRead More



Comments are Closed