Main Menu

ওসমানীনগরে স্ত্রী হত্যাকারী হান্নান গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে দা দিয়ে কুপিয়ে স্ত্রী হত্যাকারী হান্নান মিয়াকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার তাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ সহিদ উল্লা।
এদিকে বুধবার সকালে নাহিন মিয়া বাদি হয়ে তার মা’কে হত্যার অভিযোগ এনে বাবাকে একমাত্র আসামী করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা (নং-৮) দায়ের করে। মামলা দায়েরের পরই পুলিশ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে ওসমানীনগর উপজেলার কাশিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী সৈয়দা হেমী বেগমকে (৫০) বটি দা দিয়ে কোপিয়ে হত্যা করে আত্মগোপনে চলে যান হান্নান মিয়া।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্লা বলেন, এঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে হত্যা মামলা দায়ের করার পর আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed