সাতক্ষীরায় ভালোবাসার মঞ্চের র্যালী ও সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি: “চাই একটু সহানুভূতি” শ্লোগানে সাতক্ষীরায় ভালোবাসার মঞ্চের ব্যতিক্রমী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পোষ্ট অফিস চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভালোবাসার মঞ্চের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আকরামুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বরুণ ব্যানার্জীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন, স্থানীয় দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক হাফিজুর রহমান মাছুম, তালা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলামসহ প্রমূখ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন বলেন, মানুষের মধ্যে দ্বদ্ব, বিদ্বেষ, মারামারি সহিংসতা লেগেই রয়েছে। এরই মধ্যে সাতক্ষীরায় এই প্রথম সকল শ্রেণি পেশার মানুষ ও সকল রাজনৈতিক দলমত নিয়ে গঠিত ভালোবাসার মঞ্চ মানুষের মধ্যে দ্বিধা বিভেদ দূর করতে ভূমিকা রাখবে। এ সময় প্রধান অতিথি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed